ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভাষা শহীদদের স্মরণে নতুন রূপে মাশরাফী


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:০২ পিএম

ভাষা শহীদদের স্মরণে নতুন রূপে মাশরাফী

 ভাষা শহীদদের স্মরণে নতুন রূপে মাশরাফী

স্ত্রী সুমনা হক সুমি, মেয়ে হুমায়রা ও ছেলে সাহেলকে নিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। গতকাল সকালে পরিবারের সবাইকে নিয়ে শহীদ মিনারে গিয়েছিলেন তিনি। পরে তার স্ত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো শেয়ার করা হয়। শহীদদের শ্রদ্ধা জানিয়ে নিজের ফেসবুকে মাশরাফী লিখেছেন, যাদের ত্যাগে আজ আমরা বাংলায় কথা বলি, বাংলায় লিখি, বাংলায় গান গাই; তাদের জানাই বিনম্র শ্রদ্ধা।

মাশরাফী ছাড়াও জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটার মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজসহ আরও অনেকেই ফেসবুকে শ্রদ্ধা নিবেদন করে পোস্ট শেয়ার করেছেন। বিসিবির পক্ষ থেকেও ভাষাশহীদদের গভীরভাবে স্মরণ করা হয়েছে।
এছাড়াও বাংলাদেশ নারী ক্রিকেটাররা শহীদদের শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে পোস্ট করেন। ক্রিকেটাদের পাশাপাশি দেশের তরকা ফুটবলাররাও ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন

এনবিএস/ওডে/সি