ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইইউ ও ব্রিটেনের ওপর ইরানের পাল্টা নিষেধাজ্ঞা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ পিএম

ইইউ ও ব্রিটেনের ওপর ইরানের পাল্টা নিষেধাজ্ঞা

 ইইউ ও ব্রিটেনের ওপর ইরানের পাল্টা নিষেধাজ্ঞা

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের ৩৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ইরানে কয়েক মাস ধরে চলা হিজাববিরোধী বিক্ষোভ মোকাবেলায় তেহরানের নেওয়া পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইইউ এবং ব্রিটেন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। গত মঙ্গলবার এর পাল্টা জবাবে ইরান এ পদক্ষেপ নিয়েছে। বাসস

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী বিভিন্ন গ্রুপকে সহায়তা এবং অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোসহ সহিংসতা ও অস্থিতিশীলতাকে উস্কে দেয়ার কারণে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

ইউরোপের বিভিন্ন দেশের কয়েকটি সামরিক কোম্পানি, মন্ত্রী এবং জাতীয় ও ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতাদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের ব্যাংক একাউন্ট ও ইরানের ব্যাংকের সাথে লেনদেন বন্ধ এবং ইরানে প্রবেশে ভিসা নিষিদ্ধ করা হয়েছে।

এনবিএস/ওডে/সি