ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত, আহত শতাধিক


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ পিএম

ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত, আহত শতাধিক

 ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত, আহত শতাধিক

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের শহর নাবলুসে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত এবং শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আল জাজিরা, রয়টার্স

বুধবার সকাল ১০টায় সেনাবাহিনী সাঁজোয়া যান এবং বিশেষ বাহিনী নিয়ে নাবলুসে অভিযান চালাতে আসলে তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন সাধারণ ফিলিস্তিনিরা। তখন তাদেরকে লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়া হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নাবলুসে লায়ন্স ডেন নামের একটি সশস্ত্র দলের যোদ্ধা হোসাম ইসলিম এবং মোহাম্মদ আব্দুল ঘানিকে গ্রেপ্তার করতে আসে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় তাদের দু’জনই গুলিতে নিহত হন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেছেন, ‘আমরা নাবলুসে দখলদারদের অভিযানের নিন্দা জানাই এবং আমরা আমাদের জনগণের বিরুদ্ধে অব্যাহত হামলা বন্ধ করার আহ্বান জানাই।’

২০২৩ সালের শুরু থেকে ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে ইসরায়েলি বাহিনীর হাতে নিহতদের সংখ্যা ১৩ শিশুসহ ৬১ জনে দাঁড়ালো।

এনবিএস/ওডে/সি