ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানে মন্ত্রী ও উপদেষ্টাদের ব্যয় কমছে ১৫ শতাংশ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:০২ পিএম

পাকিস্তানে মন্ত্রী ও উপদেষ্টাদের ব্যয় কমছে ১৫ শতাংশ

 পাকিস্তানে মন্ত্রী ও উপদেষ্টাদের ব্যয় কমছে ১৫ শতাংশ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৃহস্পতিবার বলেছেন, চলতি অর্থনৈতিক সংকটে ব্যয় সংকোচনের জন্য মন্ত্রী ও উপদেষ্টাদের ভাতা ও ভ্রমণ ব্যয় ১৫ শতাংশ কমানো হচ্ছে। তাতে এক বছরে ২০০ বিলিয়ন রুপি তথা ৭৬৬ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে।

আন্তর্জাতিক অর্থ তহবিলে গত বছর থেকে আটকে থাকা এক বিলিয়ন ডলারের অর্থ ছাড়ের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। নীতিগতকভাবে নানা ইস্যুতে বিতর্ক থাকায় এই অর্থ আটকে আছে।

শেহবাজ শরীফ বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের ১৫ শতাংশ ব্যয় কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি তাদেরকে বেতন, ভাতা, বিলাসী গাড়ি, বিদেশ ভ্রমণ এবং বিজনেস ক্লাসে ভ্রমণের কথা ভুলে যেতে বলেছেন। তিনি বলেছেন, তারা তাতে সম্মত হয়েছেন। লাহোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেহবাজ শরীফ বলেছেন, ‘এর মাধ্যমে বছরে ২০০ বিলিয়ন রুপি সাশ্রয় হবে।’  

২০২২ সালের এপ্রিলে আস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে প্রধানমন্ত্রী হন শেহবাজ শরীফ। তিনি ক্ষমতায় আসার আগ থেকেই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে এটি আরও খারাপ হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে সাড়ে ৬ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার চেষ্টা করছে পাকিস্তান সরকার। গত বছরের শেষ দিকে এ ঋণের প্রথম কিস্তি হিসেবে ইসলামাবাদকে ১ বিলিয়ন ডলার দেওয়ার কথা ছিল আইএমএফের। কিন্তু পাকিস্তান সরকারের সঙ্গে বিভিন্ন নীতিগত ঝামেলার কারণে ঋণ ছাড় করেনি সংস্থাটি। আইএমএফ মূলত ব্যয় কমানোর শর্ত জুড়ে দিয়েছে। এখন সেসব শর্ত ধীরে ধীরে পূরণ করছে পাকিস্তান।

এনবিএস/ওডে/সি