ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইউক্রেন সীমান্তের কাছে রুশ এসইউ-২৫ যুদ্ধবিমান বিধ্বস্ত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:০২ পিএম

ইউক্রেন সীমান্তের কাছে রুশ এসইউ-২৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

 ইউক্রেন সীমান্তের কাছে রুশ এসইউ-২৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার বেলগোরোড অঞ্চলে বৃহস্পতিবার একটি রুশ এসইউ-২৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের পাইলট নিহত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বলেছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে। এ ছাড়া বিমানটি একটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়েছে এবং এতে অন্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে টেলিগ্রামের মাধ্যমে বেলগোরোডের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছিলেন, জরুরি পরিষেবা এবং তদন্তকারীরা ভালুকি শহরের কাছে দুর্ঘটনার ঘটনাস্থলে রয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। ইউক্রেনের খারকিভ অঞ্চলের সীমান্তবর্তী বেলগোরোড অঞ্চলটি এক বছর আগে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের শুরু থেকে বারবার আগুনের মুখে পড়েছে।

এনবিএস/ওডে/সি