ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

প্রথম সাক্ষাতেই ক্রিকেটারদের অবাক করলেন হাথুরুসিংহে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:০২ পিএম

প্রথম সাক্ষাতেই ক্রিকেটারদের অবাক করলেন হাথুরুসিংহে

 প্রথম সাক্ষাতেই ক্রিকেটারদের অবাক করলেন হাথুরুসিংহে

দ্বিতীয় দফায় প্রধান কোচের দায়িত্ব পেয়ে অনুশীলনের প্রথম দিনেই ক্রিকেটাদের অবাক করেছে চন্ডিকা হাথুরুসিংহে। এদিন দুপুর ১২টায় প্রস্তুতি ম্যাচ শুরুর কথা ছিল। কিন্তু সকাল থেকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের মধ্যে ব্যস্ততা দেখা যায়। সকাল ১০টায় প্রথমবারের মতো তিনি বসবেন ক্রিকেটারদের সঙ্গে। সেটা নিয়েই সবার মধ্যে রোমাঞ্চ।

যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব আল হাসান ছাড়া জাতীয় দলের আশপাশে থাকা বাকি ক্রিকেটারদের সঙ্গে হাথুরুসিংহের বৈঠকটা হয় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে। সেখানে ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন শ্রীলঙ্কান কোচ, পরে প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন নিজের পরিকল্পনা।

জাতীয় দলের অনেক ক্রিকেটার আগের মেয়াদেও হাথুরুসিংহেকে পেয়েছেন। আবার অনেকের জন্য এই প্রথম তাঁকে দেখা।

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের আগের পর্ব নিয়ে যে রকম আলোচনা ছড়িয়ে আছে, তাতে তাঁকে দেখা এবং তাঁর কথা শোনার বাড়তি আগ্রহ থাকারই কথা ক্রিকেটারদের।

আজ সে আগ্রহটাই প্রকাশ পেয়েছে ক্রিকেটাররা জানলেন, হাথুরুসিংহে তাঁদের সম্পর্কে জেনেই বাংলাদেশে এসেছেন। হাথুরুসিংহের এমন ‘হোম ওয়ার্ক’ দেখে একটু অবাকই হয়েছেন তাঁরা। সভা থেকে বেরিয়ে এক ক্রিকেটার বলেছিলেন, মনে হয়েছে তিনি আমাদের সম্পর্কে জেনে-বুঝেই এসেছেন।

আগের দিন সংবাদ সম্মেলনে তিনি জানিয়ে ছিলেন এই চাকরিটা নেওয়ার আগে ভেবেই নিয়েছি। অনেক কিছু চিন্তা করে এসেছি। সবাইকে নিয়ে ভালো কিছু করার আশা আছে।

এনবিএস/ওডে/সি