ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মোদিকে অবমাননা করায় কংগ্রেস নেতা গ্রেপ্তার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:০২ পিএম

মোদিকে অবমাননা করায় কংগ্রেস নেতা গ্রেপ্তার

 মোদিকে অবমাননা করায় কংগ্রেস নেতা গ্রেপ্তার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবমাননা করার কারণে বিরোধী দল কংগ্রেসের এক সিনিয়র নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পাওয়ান খেরা নামের এ নেতাকে বৃহস্পতিবার দিল্লী বিমানবন্দরে বিমান থেকে নামিয়ে গ্রেপ্তার করা হয়।

এসময় তার সাথে দলের কয়েক সদস্যও ছিল। খেরা মোদিকে “নরেন্দ্র গৌতমদাস মোদি” বলায় তাকে এভাবে গ্রেপ্তার করা হয়। একথার মাধ্যমে সম্ভবত তিনি মোদিকে দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী গ্যেতম আদানির ইঙ্গিত করেছেন।

বিশ্বের একজন বিশিষ্ট ধনী আদানির সম্পদ গত মাসে দু’সপ্তাহের কম সময়ের মধ্যে কমে অর্ধেকে নেমে আসে। আদানি গ্রুপের স্টক মার্কেট কারসাজি ও জালিয়াতির অভিযোগের পর এ অবস্থার সৃষ্টি হয়। আদানি গ্রুপ অবশ্য এ খবরকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে নিন্দা করেছে। আদানিকে নরেন্দ্র মোদির ঘণিষ্ঠজন বলে মনে করা হয়।

আসামের পুলিশ জানায়, তারা দিল্লীতে একটি পুলিশের দল পাঠিয়েছে খেরাকে গ্রেপ্তার ও জিঙ্গাসাবাদ করার জন্য। গত বুধবার তার বিরুদ্ধে মোদিকে অবমাননা করার মামলা করা হয় আসামে।

আসাম পুলিশের মুখপাত্র প্রশান্ত কুমার ভুইয়া বলেন, খেরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন যা ভারতীয় দন্ডবিধির আওতায় পড়ে। গত শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট খেরাকে জামিনে মুক্তি দেয়ার নির্দেশ দেন। কংগ্রেস পার্টি খেরাকে গ্রেপ্তারিকে অগণতান্ত্রিক বলে অভিহিত করেছে। দলটির এক বিবৃতিতে এ ধরণের স্বৈরাচারি আচরণের তীব্র বিরোধিতা করছে।

মোদি তার সমালোচকদের মুখ বন্ধ করে দিচ্ছেন বলে গত কয়েক মাস ধরে অভিযোগ করা হচ্ছে। ২০ বছর আগে গুজরাটের দাঙ্গানিয়ে বিবিসির প্রমাণ্য চিত্র নিষিদ্ধ করার পর মোদির বিরুদ্ধে এ অভিযোগ উঠে। ভারতের কর কর্তৃপক্ষ বিবিসির দিল্লীর কার্যালয়ে অভিযান চালায়। বিবিসি তার প্রামাণ্য চিত্রকে সমর্থন করে বলেছে যে, তারা কর কর্তৃপক্ষের তদন্তে সহায়তা করছে।

এনবিএস/ওডে/সি