ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

৪টি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:০২ পিএম

৪টি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

 ৪টি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

গত বৃহস্পতিবার উত্তর কোরিয়া ৪টি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পিয়ংইয়ং এর পারমাণবিক হুমকি জবাবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া চালানোর প্রেক্ষাপটে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, পিয়্ইংয়ং এর ‘পরমানু অস্ত্রের যুদ্ধ প্রস্ততির বিষয়’ তুলে ধরতে উত্তর কোরিয়া এই ৪টি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

পিয়ংইয়ং এর সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, জাপান সাগরের দিকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়।

এজেন্সির খবরে বলা হয়. শত্রু বাহিনীর বিরুদ্ধে ভয়াবহ পাল্টা পারমাণবিক আঘাত হানার জন্য ডিপিআরকের পারমাণবিক অস্ত্রকে যে কোনো অবস্থায় প্রস্তত রাখার বিষয়টি জানান দিতেই এ পরীক্ষা চালানো হয়েছে।

উত্তর  কোরিয়া ২০২১ সালের সেপ্টেম্বর মাসে প্রথম দূরপাল্লার ক্রজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। সেই থেকে দেশটি এ ক্ষেপণাস্ত্রকে কৌশলগত ক্ষেপণাস্ত্র হিসেবে বর্ণনা করছে। এ কথার মাধ্যমে বুঝানো হচ্ছে, এই ক্ষেপণাস্ত্রে পারমাণবিক ওয়ারহেড ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।  

গত শনিবার উত্তর কোরিয়া জাপান সাগরে আন্তমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর দেশটি এ ক্রুজ ক্ষেপাণাস্ত্র পরীক্ষা চালালো।

এর আগে, গত বুধবার যুক্তরাষ্ট্র  ও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবিলার মহড়া চালায়। এ মহড়ায় ওয়াশিংটন উত্তর কোরিয়ার সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয় সামনে রাখা হয়।

এক যৌথ বিবৃতিতে বলা হয়, ডিপিআরকের সাম্প্রতিক আগ্রাসী পারমাণবিক নীতি ও পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির প্রেক্ষাপটে পিয়ংইয়ং এর পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনার দিকটি মহড়ায় গুরুত্ব দেওয়া হয়।

এনবিএস/ওডে/সি