এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:০২ পিএম
ইউক্রেনে রাশিয়ার হামলার দিনেই বিয়ে করে রণাঙ্গনে তরুণ-তরুণী
শুক্রবার ২৪ ফেব্রুয়ারি ইয়ারিয়ান এরিয়েভা ও সভিয়াতোস্লাভ ফুরসিনের প্রথম বিবাহ বার্ষিকী। তবে তারা এ বার্ষিকী উদযাপন করবেন না। ২০২২ সালে ইউক্রেনের রাশিয়ার সর্বাত্মক সামরিক হামলার এ দিনেই ওই তরুণ-তরুণী বিয়ে করেছিলেন। এর এক বছর পরও দেশটিতে যুদ্ধ চলছে। রাশিয়ার ক্ষেপনাস্ত্রগুলো আকাশ থেকে নিক্ষিপ্ত হচ্ছে নিয়মিতভাবে এবং প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে।
এরিয়েভা কিয়েভে নিজ বাসা থেকে সিএনএনকে বলেন, উদযাপন বা আনন্দ করার মতো কিছুই তো নেই। এক বছর চলে গেল। এ সময়ের সব স্মৃতিগুলো চোখে ভাসছে।
তিনি বলেন, হামলার কয়েক দিন আগে থেকেই স্যুট পরা বাদ দিয়েছেন। কারণ এটি তার জীবনের অন্ধকার সময়ের স্মৃতি স্মরণ করিয়ে দেয়।
এরিয়েভা (২২) ফুরসিন (২৫) ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি তড়িঘড়ি করে সোনালী গম্বুজ বিশিষ্ট সেইন্ট মিশেল গীর্জায় বিয়ে সম্পন্ন করেন। তাদের এ বিয়ে মে মাসে হওয়ার কথা ছিল। পরবর্তী পরিস্থিতি যাই হোক না কেন তারা একত্রে থাকার সিদ্ধান্ত নেন। তাদের বিয়ের জায়গাটি কিয়েভ সফরকারী বিদেশী বিশিষ্ট ব্যক্তিদের কাছে আকর্ষনীয় পরিদর্শনের স্থানে পরিণত হয়েছে। সম্প্রতি জো বাইডেন জেলেনস্কির সঙ্গে সেখানে ছবি তোলেন।
এরিয়েভা বলেন, আমি আমার বিয়ের অনুষ্ঠানের কথা স্মরণ করি। সে অনুভুতি প্রকাশ করার মতো না। কি ঘটতে যাচ্ছে জানি না। ভবিষ্যতও ভীতির কালো ছায়া ঘেরা।
বিয়ের দিনেই এরিয়েভা ও ফুরসিন স্থানীয় আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীতে স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করেন এবং অস্ত্র হাতে তুলে নেন। তারা নগরীকে রাশিয়ার হামলা থেকে রক্ষা করার শপথ গ্রহণ করেন। ফুরসিনকে তাৎক্ষণিকভাবে রণাঙ্গনে পাঠানো হয়। তিনি ও অন্যান্য স্বেচ্ছাসেবী যোদ্ধারা কিয়েভের দ্বিতীয় প্রতিরক্ষা বেষ্টনীর নিরাপত্তা নিয়োজিত হন। শিগগির স্থানটি তুমুল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়।
তিনি বলেন, প্রথম রাতে আমাদের কোন প্রস্ততি ছিল না, ছিল না কোন পরিখা। ফুরসিনকে ১০ জনের একটি গ্রুপের প্রধান করা হয়। তাদেরকে স্বয়ংক্রিয় অস্ত্র দেওয়া হয়। আমাদের কমান্ডার আমাদের অস্ত্র ব্যবহারের বিষয় প্রত্যক্ষ করেন। রাতের বেলা আমরা পরিখা খনন করি। এরমধ্যে এরিয়েভা কিয়েভে তাদের অঞ্চলিক প্রতিরক্ষা ইউনিটের ঘাটিতে ফিরে আসেন। তিনি তাদের সহায়তা করার চেষ্টা করেন।
এরিয়েভা বলেন, যে রাতে আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম, সে রাতে সে যুদ্ধের জন্য রণাঙ্গনের পথে রওয়ানা হয়ে যায়। আমি তার সঙ্গে কথা বলতে পারিনি। কারণ সে তার ফোন বন্ধ করে রেখেছিল। আমি ধর্ম পালন করি না, কিন্তু সে সময় আমি তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য গডের কাছে প্রার্থনা করেছিলাম।
তিনি বলেন, আমরা যখন আমাদের স্বপ্নের কথা ভাবি তখন আমরা আরো শক্তিশালী হয়ে উঠি। এখনো তারা তাদের বিয়ের দিনটিকে গর্ব ও ভালবাসার সঙ্গে স্মরণ করেন। .
এনবিএস/ওডে/সি