ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বাংলাদেশ ক্রিকেট নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলী


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:০২ পিএম

বাংলাদেশ ক্রিকেট নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলী

 বাংলাদেশ ক্রিকেট নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলী

বাংলাদেশ ক্রিকেটের প্রশংসা করলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। তিনি সাকিব-মুশফিক-মুস্তাফিজদের খেলা নিয়মিত দেখেন বলেও জানিয়েছেন। এছাড়া বাংলাদেশের নতুন কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে নিয়েও কথা বলেছেন সৌরভ।

শুক্রবার২৪ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৌরভ গাঙ্গুলী। এসময় তিনি বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন। বাংলাদেশ জাতীয় দলের নতুন হেড কোচ হাথুরুসিংহেকে নিয়ে ভালো ক্রিকেটের কথা বলেছেন ভারতীয় সাবেক এই অধিনায়ক।

সৌরভ গাঙ্গুলী বলেন, বাংলাদেশ দলের পাওয়ার হিটিংয়ে একটু নজর দেয়া দরকার। টি-টোয়েন্টিতে এটি খুব দরকার। আর সেই পাওয়ার হিটিং মানে হেভি হিটিং যেমন- হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব বা ইংল্যান্ডের বাটলার, অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল, হেড, ক্যামেরুন গ্রিন এদের মতো।তিনি আরও বলেন, আশা করি এখানে যারা আছেন, বিশেষ করে কোচ আছেন হাথুরুসিংহে। উনি একটু সময় দিবে ভালো করবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি এখন খুব গুরুত্বপূর্ণ ফরম্যাট। বাংলাদেশে ট্যালেন্ট রয়েছে প্রচুর। এখন শুধু পাওয়ার হিটিংটা আয়ত্ত করতে পারলে হয়ে যাবে।

এনবিএস/ওডে/সি