ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ফ্রান্সে শিক্ষিকা খুনের ঘটনায় দেশব্যাপী নিরবতা পালন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:০২ পিএম

ফ্রান্সে শিক্ষিকা খুনের ঘটনায় দেশব্যাপী নিরবতা পালন

 ফ্রান্সে শিক্ষিকা খুনের ঘটনায় দেশব্যাপী নিরবতা পালন

ফ্রান্সে ছাত্রের ছুরিকাঘাতে শিক্ষিকা নিহতের ঘটনায় দেশটিতে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) কিছুক্ষণ নিরবতা পালন করা হয়। গত বুধবার ৫২ বছর বয়েসী শিক্ষিকা ছুরিকাঘাতে নিহত হন।

ক্যাথলিক হাই স্কুলে শিক্ষিকার ওপর এ হামলার ঘটনা ঘটে। সেখানে পরিস্থিতি কাটিয়ে উঠতে মানসিক ডাক্তারদের পাঠানো হয়েছে। শ্রেণীকক্ষের দরজা বন্ধ করে দিয়ে ব্লাকবোর্ডের পাশে দাড়ানো অবস্থায় ছাত্রটি বটি দিয়ে শিক্ষিকাকে আঘাত করে।

হামলার সময় উপস্থিত ১৬ বছরের এক ছাত্রী জানায়, শিক্ষিকাকে কুপানোর সময় ছাত্রটি কোন কথাই বলেনি। ফ্রান্সের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় অবকাশ শহর সেইন্ট-জিন-দ্য-লুজ এ ১৬ বছর বয়েসি ছাত্রের হাতে নিহত হন শিক্ষিকা এগনেস লেসালে। ফ্রান্সের বাস্ক কাউন্টিতে শিক্ষিকার সাগরতীরের গ্রামটি স্পেন সীমান্তের কাছে অবস্থিত।

সন্দেহভাজন ঘাতক ছাত্রটিকে আটক করা হয়েছে। তার আইনজীবীকে জানায়, তার নিজের ভেতরে কে যেন তাকে এ হত্যাাকান্ত ঘটাতে বলে। সে পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

ফ্রান্সের শিক্ষামন্ত্রী পাপ এনদিয়ায়ি শিক্ষিকার স্মরণসভায় অংশ নিয়ে বলেন, এখন তার প্রতি সম্মান, শোকাবেগ ও সংহতি প্রকাশ করার সময়। তিনি লাসালেকে স্পেনিশ ভাষার একজন নিবেদিত শিক্ষিকা হিসেবে অভিহিত করেন।

এর আগে ফরাসী প্রেসিডেন্ট এনামুয়েল ম্যাক্রো বলেন, সারাদেশ নিহত ব্যক্তি, তার সহকর্মী ও শিক্ষার্থীদের পাশে রয়েছে।

এনবিএস/ওডে/সি