ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌরভ ও স্ত্রী ডোনা গাঙ্গুলীর সাক্ষাৎ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:০২ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌরভ ও স্ত্রী ডোনা গাঙ্গুলীর সাক্ষাৎ

 প্রধানমন্ত্রীর সঙ্গে সৌরভ ও স্ত্রী ডোনা গাঙ্গুলীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার বিসিসিআই সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী।

শুক্রবার সকালে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় সৌরভ গাঙ্গুলী ছাড়াও তার স্ত্রী ডোনা গাঙ্গুলী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সৌরভ। দুই দিনের সফরে বাংলাদেশে আসেন সাবেক এই অধিনায়ক। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বিসিবির কর্মকর্তা ওয়াসিম খান।

এনবিএস/ওডে/সি