ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে ৩২৫ রানের লিড ইংলিশদের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:০২ পিএম

ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে ৩২৫ রানের লিড ইংলিশদের

 ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে ৩২৫ রানের লিড ইংলিশদের

নিউজিল্যান্ডের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার ওয়েলিংটনে মাঠে নামে ইংল্যান্ড। টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। প্রথমদিনে ৩ উইকেট হারিয়ে ৩১৫ রানে লিড নিয়ে দিন শেষ করেছে ইংলিশরা।

ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তোলার চেষ্টা করে ইংলিশ ব্যাটাররা। গত ম্যাচে সফল হলেও এই ম্যাচে মাত্র ২১ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড। কঠিন অবস্থা থেকে ওয়ানডে গতিতে ব্যাট করে দলকে টেনে তোলে জো.রুট ও এইচ ব্রুক। ৬৫ ওভার শেষে বৃষ্টি কারণে খেলা বন্ধ হয়। বৃষ্টি না থামায় জো.রুটের ১০১ রান ও এইচ ব্রুকের অপরাজিত ১৮৪ রানে ইনিংসে ৩২৫ রানে লিড নিয়ে দিন শেষ করে ইংল্যান্ড।

ঘুরে দাড়াঁনোর ম্যাচে মাঠে নেমেই বোলিংয়ে চমক দেখাই নিউজিল্যান্ড। দিনের শুরুতেই তিন উইকেট তুলে নেয় কিউই বোলাররা।  জো.রুট ও ব্রুকের ব্যাটিংয়ে আর ম্যাচে ফিরতে পারেনি নিউজিল্যান্ড। দুই উইকেট শিকার করে এম.হেনরি। এছাড়া এক উইকেট শিকার করেন টি.সাউদি।

এনবিএস/ওডে/সি