ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইসরায়েলকে ইউক্রেন যুদ্ধে একটি পক্ষ বেছে নেওয়ার আহবান জেলেনেস্কির


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:০২ পিএম

ইসরায়েলকে ইউক্রেন যুদ্ধে একটি পক্ষ বেছে নেওয়ার আহবান জেলেনেস্কির

 ইসরায়েলকে ইউক্রেন যুদ্ধে একটি পক্ষ বেছে নেওয়ার আহবান জেলেনেস্কির

বরাত দিয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই  আহবান জানান দেশটির প্রেসিডেন্ট।

তিনি বলেন, অনেকদিন ধরেই আমি ইসরায়েলের সমর্থন আশা করছিলাম। ইসরায়েল মধ্যস্থতা হিসেবে ভূমিকা রাখবে এটি আমার প্রত্যাশা নয়। অনুরোধ করেছিলাম ইউক্রেনের পাশেই থাকতে।

আরও বলেন, দেশটি রাশিয়া, ইরান ও সিরিয়ার সমীকরণের এক জটিল ধাধায় পড়ে রয়েছে।  

ব্যাক্তিগত ও ঐতিহাসিকভাবেও  দেশটির সঙ্গে সুসম্পর্ক থাকায় শুধু জনগণের জন্য নয় বরং রাজনৈতিক নেতৃত্বের দিক থেকেও এ সমর্থন আশা করা যৌক্তিক বলেও উল্লেখ করেন তিনি।

ইরান ও রাশিয়ার উপর ইসরায়েলের নিষেধাজ্ঞা ইস্যুতে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার কাছে উত্তর আছে কিন্ত বলতে পারবনা। আমাদের দুই দেশের পারস্পারিক সম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলতে পারবনা কেননা সম্পর্ক উন্নতির দিকে ধাবিত হচ্ছে।

জেলেনস্কি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে বলেও জানান সংবাদ সম্মেলনে। তবে তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কোনো আলোচনায় আগ্রহী নন বলেও উল্লেখ করেন।

দেড় সপ্তাহ আগে কিয়েভে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেনের সঙ্গে বৈঠকের সময় তিনি সামরিক সহায়তা ও ইরান হুমকি ইস্যুতে কথা বলেন। এসময় তিনি আকাশ প্রতিরক্ষা পাঠানোর জন্য কোহেনকে অনুরোধও জানান।

জবাবে কোহেন জানান, এ মূহুর্তে ইসরায়েল তার সাহায্য নীতিতে আপাতত কোনো পরিবর্তন আনবেনা।

এনবিএস/ওডে/সি