ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

জার্মানির ঔদ্ধত্যের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে: ইরানি খতিব


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:০২ পিএম

জার্মানির ঔদ্ধত্যের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে: ইরানি খতিব

জার্মানির ঔদ্ধত্যের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে: ইরানি খতিব

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রখ্যাত আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি আজ (শুক্রবার) জার্মানির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। জার্মানির রাজধানী বার্লিনে নিযুক্ত দুই জন ইরানি কূটনীতিককে বহিষ্কারের প্রতিবাদে তিনি এ আহ্বান জানান।

সম্প্রতি ইরানের আদালত সব ধরণের বিচার প্রক্রিয়া শেষে যুক্তরাষ্ট্র-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী 'তোন্দার'-এর রিংলিডার জামশিদ শারমাহদকে মৃত্যুদণ্ড দিয়েছে। ইরানে একাধিক সন্ত্রাসী হামলা ও বিপ্লব-বিরোধী অভিযানে জামশিদ শারমাহদের সম্পৃক্ততা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। আদালত ঐ ব্যক্তির বিরুদ্ধে মৃত্যু দণ্ডাদেশ দেওয়ার পরপরই ইরানি কূটনীতিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় জার্মানি।

এ প্রসঙ্গে  কাজেম সিদ্দিকি আরও বলেছেন, জার্মান সরকার ও মানবতাবিরোধী কিছু গণমাধ্যম ন্যায়ভিত্তিক আদালতের আদেশকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। জার্মান সরকার বার্লিনে নিযুক্ত ইরানি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে এবং কয়েক জন কূটনীতিককে বহিষ্কার করেছে। এ অবস্থায় ইরানি জনগণ চায় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জার্মানির ঔদ্ধত্যপূর্ণ পদক্ষেপের যথোপযুক্ত জবাব দেওয়া হোক।

তিনি বলেন, ইরানে ইসলামি বিপ্লব বিজয় লাভের পর থেকেই প্রাচ্য, পাশ্চাত্য ও কথিত শক্তিধর দেশগুলো বিপ্লবের ক্ষতি করার চেষ্টা করেছে। কিন্তু তারা সফল হতে পারেনি। ইরানের বিরুদ্ধে আট বছরের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর এখন সাংস্কৃতিক আগ্রাসনের পথ বেছে নিয়েছে ইসলামের শত্রুরা।
খবর পার্সটুডে/এনবিএস/২০২/একে