ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বাণিজ্যে ব্যবহার করবে ইউয়ান, ডলারের নির্ভরতা থেকে বেরিয়ে যাচ্ছে ইরাক

এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:০২ পিএম

বাণিজ্যে ব্যবহার করবে ইউয়ান, ডলারের নির্ভরতা থেকে বেরিয়ে যাচ্ছে ইরাক

 বাণিজ্যে ব্যবহার করবে ইউয়ান, ডলারের নির্ভরতা থেকে বেরিয়ে যাচ্ছে ইরাক

ইরাকের কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করেছে যে, বৈদেশিক বাণিজ্যের সমস্ত লেনদেনের ক্ষেত্রে বাগদাদ ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহার করবে।

এই পদক্ষেপ বৈদেশিক মুদ্রা জগতে ইরাকের প্রবেশাধিকার সহজ করবে। ইরাকের স্থানীয় মার্কেটে ডলারের সংকটের কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে। ডলার সংকটের পর ইরাকের মন্ত্রিসভা পরিস্থিতি মূল্যায়ন করে ইউয়ান ব্যবহারের সিদ্ধান্ত নেয়।

ইরাক এই প্রথম চীন থেকে কোনো পণ্য আমদানির ক্ষেত্রে ইউয়ান ব্যবহার করবে। এর আগে চীন থেকে পণ্য আমদানির ক্ষেত্রে ইরাক মার্কিন ডলার ব্যবহার করত।

এনবিএস/ওডে/সি