এমবাপ্পে ও মেসির নৈপুণ্যে মার্সেইকে ৩-০ গোলে হারালো পিএসজি

দুর্দান্ত ম্যাচ উপহার দিলেন কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি। এই দু’জনের দাপটে দিশাহারা হয়ে পড়ে মার্সেই। ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে জোড়া গোল করলেন, অবদান রাখলেন অন্য গোলে। আর্জেন্টিনা অধিনায়ক করলেন একটি গোল, অবদান রাখেলেন এমবাপের দুই গোলে। তাদের নৈপুণ্যে মার্সেইকে অনায়সেই হারাল পিএসজি।

 রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে জিতেছে কোচ ক্রিস্তফ গালতিয়ের দল। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে বাড়িয়ে নিয়েছে আত্মবিশ্বাস।

চলতি মাসের শুরুতে ফরাসি কাপ থেকে পিএসজিকে বিদায় করে দিয়েছিল মার্সেই। তাদের সামনে সুযোগ ছিল লিগ ওয়ানের শিরোপা লড়াই জমিয়ে তোলার। কিন্তু এই হারে অনেকটাই পিছিয়ে পড়ল দলটি।

এই জয়ে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করল পিএসজি। শিরোপা ধরে রাখার অভিযানে এগিয়ে গেল ৮ পয়েন্টে। ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে মার্সেই।

এনবিএস/ওডে/সি

Walton Ads