বিসিবিকে অপেক্ষায় রেখে এলো না স্পনসর

ইংল্যান্ড সিরিজ উপলক্ষে সোমবার আনুষ্ঠানিকভাবে স্পনসরদের নাম ঘোষণা করার কথা ছিল। বিসিবির পূর্ব ঘোষণা অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় প্রেস কনফারেন্স কক্ষে এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তা হয়নি। পরে জানা যায়, স্পনসর প্রতিষ্ঠানের প্রতিনিধিরাই আসেননি।

নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর অপেক্ষায় ছিলেন সাংবাদিকরা। কানাঘুষা শোনা যাচ্ছিল, স্পনসর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আসেননি। এরপর বেলা ১২টার পর বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন এসে জানান, স্পনসর প্রতিষ্ঠান তাদের ফরমালিটিজ শেষ করে উঠতে পারেনি। যে কারণে আজ স্পনসরদের নাম ঘোষণা হচ্ছে না।
সাংবাদিকদের অপেক্ষায় রাখার জন্য বিসিবির প্রধান নির্বাহী দুঃখপ্রকাশ করেন। প্রথম ওয়ানডের আগের দিন আগামীকাল মঙ্গলবার এই স্পনসর ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিসিবির সিইও

এনবিএস/ওডে/সি

Walton Ads