টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০৯ রানেই অলআউট ভারত

শক্তিশালী ভারত ইন্দোর টেস্টে যেনো খেই হারিয়ে ফেললো। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ে নেমে শীর্ষ ব্যাটাররা একদমই সুবিধা করতে পারলো না। ফলে ১০৯ রানে ইনিংস গুটিয়ে যায় তাদের। এই টেস্টে অস্ট্রেলিয়ার স্পিনার ম্যাথু কুহনিম্যান একাই নিয়েছেন ৫ উইকেট। ইন্দোরে বুধবার থেকে শুরু হয়েঝে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্ট। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। - ক্রিকইনফো

কিন্তু রোহিতের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেছেন ভারতের ব্যাটাররা। অস্ট্রেলিয়ার দুই স্পিনার ম্যাথিউ কুহনিম্যান ও নাথান লায়নের ঘূর্ণিতে মধ্যাহ্ন বিরতির পর পরই ৩৩.২ ওভারে মাত্র ১০৯ রানে অলআউট হয়েছে ভারতীয়রা।

অস্ট্রেলিয়ার কুহনিম্যান ৯ ওভার বল করে ২ মেডেনসহ ১৬ রান দিয়ে নেন ৫টি উইকেট। নাথান লায়ন ১১.২ ওভার বল করে ২ মেডেনসহ ৩৫ রান দিয়ে নেন ৩ উইকেট। একটি উইকেট নেন টড মারফি। ভারতের অন্য উইকেটটি যায় রান আউটের খাতে।

এনবিএস/ওডে/সি

Walton Ads