মিরাজের ঘূর্ণিতে ইংল্যান্ডের পঞ্চম উইকেটের পতন
উইল জ্যাকসকে তার ব্যক্তিগত ২৬ রানে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। তার বলে তুলে মারতে গিয়ে তালুবন্দী হন জ্যাকস।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৬.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৮ রানে ব্যাট করছে ইংল্যান্ড।
স্পিনারদের পর এবার পেস আক্রমনে সাফল্য। ইংল্যান্ডের অন্যতম ব্যাটার জস বাটলারকে আউট করে দলীয় চতুর্থ উইকেট শিকার করলেন তাসকিন আহমেদ।
সাকিবের পর তাইজুলের জোড়া আঘাত! ওপেনার সল্টকে তার ব্যক্তিগত ১২ রানে ক্লিন বোল্ড করেন এই স্পিনার। এরপর জেমস ভিন্সকে ৬ রানে মুশফিকের হাতে স্টাম্পিং করান তাইজুল।
এর আগে প্রথম ওভারেই সাকিবকে বল দেন তামিম। অধিনায়ককে হতাশ করেননি সাকিব, শেষ বলেই নিলেন জেসন রয়ের গুরুত্বপূর্ণ উইকেট।
সাকিবের মাথার উপর দিয়ে মারতে গিয়ে টাইমিং মিস করেন রয়, বল উঠে যায় আকাশে। মিড অফে থাকা তামিম সহজেই তালুবন্দি করেন। ক্যাচ ধরেই উল্লাসে মেতে ওঠে তামিম, এরপর সাকিবদের নিয়ে উদযাপন করেন। রয় ৬ বলে ৪ রান করেন।
তিন ম্যাচ সিরিজের আজ প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ইনিংসে ২০৯ রানে অল আউট হয় বাংলাদেশ। ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ২১০ রান।
এনবিএস/ওডে/সি