পিএসজি ফুটবলার আশরাফ হাকিমি ধর্ষণে অভিযুক্ত

ধর্ষণের অভিযোগে জড়িয়ে পড়লেন কাতার বিশ্বকাপে বেশ ভাল খেলা মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি। পিএসজিতে খেলার সুবাদে হাকিমি এখন প্যারিসে রয়েছেন।

২৪ বছরের এক যুবতী হাকিমির বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। যার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনায় বিস্তারিতভাবে কিছু বলা হয়নি।

হাকিমি ইস্যুতে তার ক্লাব পিএসজি এখনও অবধি কোনও বিবৃতি দেয়নি। এমনকী হাকিমিও কোনও মন্তব্য করেননি। গত সোমবার রাতে ফিফার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন মরক্কোর এই তারকা ফুটবলার।

এনবিএস/ওডে/সি

Walton Ads