আবারো সাকিবের আঘাত, নবম উইকেট পতন ইংল্যান্ডের

ব্যাক্তিগত চতুর্থ উইকেট শিকার করলেন সাকিব। আর মাত্র একটি উইকেট দরকার। তাহলে জয় নিশ্চিত হবে টাইগারদের।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪১.২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রানে ব্যাট করছে ইংল্যান্ড।

অধিনায়ক জস বাটলারের পর আদিল রশিদকেও ফেরালেন তাইজুল। ১৭৪ রানে ৮ উইকেট হারিয়ে বিধ্বস্ত ইংল্যান্ডের ব্যাটিং লাইন।

৬ উইকেট হারিয়ে চাপে পড়া ইংল্যান্ডকে এগিয়ে নিচ্ছিলেন অধিনায়ক জস বাটলার এবং ক্রিস ওকস। কিন্তু তাইজুলের ঘূর্ণিতে এলবিডব্লিউর ফাঁদে পড়লেন বাটলার। বড় উইকেট হারালো ইংলিশরা।

জেমস ভিন্সকে সাজঘরে ফেরত পাঠালেন সাকিব। এটা তার তৃতীয় উইকেট শিকার। তার পরের ওভারে সরাসরি মইন আলীকে বোল্ড আউট করেছেন ইবাদত। ৬ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড।

এর আগে, ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিলো ইংল্যান্ড। সেখান থেকে তাদের চাপমুক্ত করেন স্যাম কারান ও জেমস ভিন্স। দলীয় ১০৪ রানে স্যাম কারানকে ফেরালেন মেহেদী মিরাজ।

শুরুটা করলেন সাকিব আল হাসান। এরপর স্কোয়াডে তাসকিনের পরিবর্তে ফেরা ইবাদত ফেরালেন মালানকে। ইবাদতের পরের ওভারের প্রথম বলে আবারো সাকিবের আঘাত। সরাসরি বোল্ড জেসন রয়।

স্বাগতিক বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নেমেছে ইংল্যান্ড দল। স্বপ্নপূরণ করতে তাদের করতে হবে ২৪৭ রান। আর হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশকে ইংল্যান্ডের ১০ উইকেট শিকার করতে হবে। ব্যাটিংয়ে নেমেছেন দুই ওপেনার সল্ট ও জেসন রয়।

ইংল্যান্ডের বিপক্ষে আগের দুই ম্যাচেই হেরে সিরিজ খুইয়ে ফেলেছে স্বাগতিক বাংলাদেশ। ফলে সিরিজের তৃতীয় ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোই লক্ষ্য বাংলাদেশের। সেই লক্ষ্যে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়েছিল টাইগাররা। তবে মিডল অর্ডারে তিন ব্যাটার নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের ফিফটিতে ২৪৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে তামিম ইকবালের দল।

এর আগে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

এনবিএস/ওডে/সি

Walton Ads