৭ বছর পর ঘরের মাঠে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ

২০১৬ সালে ইংল্যান্ডকে ঘরের মাঠে হারিয়েছিলো বাংলাদেশ। ৭ বছরের মাথায় আজ সফরকারীদেরকে ৫০ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো তামিমবাহিনী। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৮.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২৪৬ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৪৩.১ ওভারে ১৯৬ রানে অলআউট হয় ইংল্যান্ড।

এনবিএস/ওডে/সি

Walton Ads