অস্ট্রেলিয়ান নির্বাচকদের পদত্যাগ চান সুনিল গাভাস্কার
অস্ট্রেলিয়ার নির্বাচকদের একহাত নিলেন সুনীল গাভাস্কার। বিশেষ করে প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার দল নির্বাচন নিয়ে বিরক্ত তিনি। বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুই ম্যাচে ভারতের কাছে হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। যদিও তৃতীয় টেস্ট জিতে নিয়েছে অজিরা। ফল এখন ভারতের পক্ষে ২-১। শেষ টেস্ট ৯ মার্চ শুরু আমেদাবাদে।
গাভাস্কার এতটাই বিরক্ত যে বলেই দিয়েছেন, শেষ টেস্টে অস্ট্রেলিয়া জিতলেও অজি নির্বাচকদের পদত্যাগ করা উচিত। গাভাস্কারের কথায়, অস্ট্রেলিয়ান নির্বাচকরা কোন যুক্তিতে হ্যাজেলউড, স্টার্ক ও গ্রিনের মতো চোট পাওয়া ক্রিকেটারদের দলে রাখলো। অন্তত প্রথম দুটি টেস্টে। প্রথম দুই টেস্টে ১৩ জন ক্রিকেটারের মধ্যে সেরা এগারো বাছতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে।
এটা সত্যিই খুব কঠিন।’ গাভাস্কার আরো বলেন, এরপরই নির্বাচকরা ম্যাথু কুনেম্যানকে দলে নিলো। যেখানে অন্য খেলোয়াড়ের উপর ভরসা নেই, তাহলে সেই ক্রিকেটারকে দলে নেওয়াই বা কেন? দায়িত্ববোধ থাকলে অজি নির্বাচকদের পদত্যাগ করা উচিত। অস্ট্রেলিয়া সিরিজে সমতা ফেরালেও নির্বাচকদের অজ্ঞতার কোনও মাফ নেই।
এনবিএস/ওডে/সি