সফলভাবে সম্পন্ন হয়েছে নেইমারের অস্ত্রোপচার
প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) তারকা ফুটবলার নেইমারের ডান পায়ের গোড়ালির অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার পিএসজি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করেছে।
দোহার এসপেতার হাসপাতালে পিটার ডি'হগে, জেমস কেলডার এবং ডা. রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে নেইমারের অস্ত্রোপাচার সম্পন্ন হয়। বর্তমান বিশ্রামে থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে নেইমারকে।
গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে লিলির বিপক্ষে মাঠে নেমে মারাত্মক আঘাত পান পিএসজির এই স্ট্রাইকার। ৪-৩ গোলে জয় পাওয়া সেই ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করেছিলেন নেইমার। ম্যাচের দ্বিতীয়ার্ধের লিলির ফুটবলারের সঙ্গে সংঘর্ষ হয় নেইমারের। মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নেইমার। এরপর মাঠে ফেরার কথা থাকলেও ব্যাথা না সারায় অস্ত্রোপাচারের পরামর্শ দেন।
ইনজুরিতে পড়লেও নিজের মনোবল হারাননি নেইমার। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নেইমার লিখেছিলেন, আরও শক্তিশালী হয়ে ফিরব।
নেইমারের ইনজুরিতে বিপাকে পড়ে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ তে বার্য়ানের কাছে হেরে বিদায় নিয়েছে ফরাসি ক্লাবটি।
এনবিএস/ওডে/সি