টি-টোয়েন্টিতে ৪০০ ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়েলেন সাকিব

বাংলাদেশ ক্রিকেটের সব চেয়ে জনপ্রিয় ও সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। মাঠে ক্রিকেটে সাকিব বিশ্বসেরা। বিভিন্ন কারণে আলোচনার শীর্ষে থাকলেও নিন্দুকদেও সব প্রশ্নের জবাব মাঠের পারফরমেন্সে দেয় সাকিব।  দেশের ক্রিকেট এ সাকিব সবার অনুপ্রেরণার নাম। অধিনায়ক হিসেবে যেমন দ্বায়িত্ববান তেমন সতীর্থদের শিখাতে সাকিব সবার থেকে এগিয়ে। দেশের ক্রিকেটের বাইরেও সাকিব সেরা। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএল, বিগ ব্যাশ লিগ, সিপিএল, পিএসএল ও টিটেন লিগে খেলার গৌরব অর্জন করেছে। আইপিএলে কোলকাতার হয়ে দুই বার চ্যাম্পিয়ন ট্রফি জিতেছেন সাকিব।

চলতি মাসে ঘরের মাঠে ইংল্যান্ডে বিরুদ্ধে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে সাকিবসেনারা। তৃতীয় ম্যাচে মিরপুরে খেলতে নেমে এক অনন্য কীর্তি গড়লেন সাকিব। বাংলাদেশের প্রথম ও বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে ৪০০তম স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

২০০৬ সালের ২৮ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে তার অভিষেক হয়েছিল। এরপর থেকে এ পর্যন্ত ব্যাট হাতে ৬ হাজার ৭১১ রান ও বল হাতে ৪৪৫ উইকেট শিকার করেছেন সাকিব।

সাকিব অলরাউন্ডারের মধ্যে একজন, যিনি একই সঙ্গে দীর্ঘদিন তিন ফরমেটে (টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি) বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে ছিলেন। ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড শুধুমাত্র সাকিবের।

এনবিএস/ওডে/সি

Walton Ads