সৌরভ গাঙ্গুলির বায়োপিকের প্রধান চরিত্রে থাকছেন যশ

সৌরভ গাঙ্গুলির আসন্ন বায়োপিক নিয়ে সর্বত্র চর্চা চলছে। বলিউড নাকি টলিউড কোন ইন্ডাস্ট্রি থেকে বাছাই হবে অভিনেতা তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। ইতোমধ্যেই রণবীর কাপুরের নাম একবার উঠলেও আবার বাতিল হয়ে গেছে। অন্যদিকে সৌরভের সঙ্গে হঠাৎ আলোচনায় বসতে দেখা গেল যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানকে।

বুধবার (১৫ মার্চ) সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলছিল দিল্লি ক্যাপিটালসের। সেখানে উপস্থিত ছিলেন সৌরভ। হঠাৎ করেই হাজির হন যশ ও নুসরাত। আধঘণ্টা ধরে বৈঠক সারেন তিন তারকা। তাদের মধ্যে কী বিষয় নিয়ে কথা হল সেটাই এখন চর্চার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই উঁকি দিচ্ছে বায়োপিক যোগ।

আসলে এদিন আরও একজন ব্যক্তি উপস্থিত ছিলেন মাঠে। তিনি হলেন সৌরভের ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাস, যিনি তার বায়োপিকের ব্যবস্থাপনার দায়িত্বও সামলাচ্ছেন। তাই ধারণা করা হচ্ছে বায়োপিকে ‘দাদা’র ভূমিকায় শেষমেষ যশকেই দেখা যেতে পারে।

এর আগে গুঞ্জন শোনা যাচ্ছিল, ‘দাদা’র বায়োপিকে অভিনয় করতে রাজি হয়ে গিয়েছেন রণবীর। কিছুদিন গুঞ্জন চলার পর অবশেষে মুখ খুলেছেন সৌরভ। তিনি বলেন, তার বায়োপিকে রণবীর অভিনয় করছেন না। ভিত্তিহীন খবর রটছে। কিন্তু সৌরভের বায়োপিকে শেষমেষ কাকে দেখা যাবে তা প্রকাশ হয়নি এখনো।

এনবিএস/ওডে/সি

Walton Ads