শাকিবের জন্য আল্লাহর কাছে দোয়া চাইলেন আরাভ খান

আরাভ খান ফেসবুক পেজে সাকিব আল হাসানের সঙ্গে নিজ বাসায় একটি ছবি দিয়ে লিখেছেন এত নিউজ হওয়ার পরেও সাকিব আল হাসান আপনি আমার বাসায় এসেছেন। আপনি আসলেই খুব মহান। আল্লাহ আপনাকে ভাল রাখুন সেই দোয়া করি।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে এক প্রবাসী বাংলাদেশির স্বর্ণের দোকান উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়াঙ্গন ও চলচ্চিত্র তারকাদের আমন্ত্রণ নিয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছে। ‘আরাভ জুয়েলার্স’ নামের ওই প্রতিষ্ঠানের মালিকের নাম ‘আরাভ খান’। তবে এটা তাঁর আসল নাম নয়। তিনি বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়ার ছেলে রবিউল ইসলাম। চার বছর আগে ঢাকায় এমরান খান নামের এক পুলিশ কর্মকর্তাকে হত্যার আসামি হয়ে দেশ ছেড়েছিলেন তিনি। তিনি দুবাইয়ে পালিয়ে রয়েছেন। সম্প্রতি দুবাইতে তার একটি স্বর্ণের দোকান উদ্বোধনে সাকিব আল হাসান, হিরু আলমসহ বেশ কয়েকজন সেলিব্রেটি দুবাই গিয়েছেন।

এনবিএস/ওডে/সি

Walton Ads