ক্রিকেট থেকে অবসর নিলেন টিম পেইন
দক্ষিণ-আফ্রিকায় বল ট্যাম্পারিংয়ের অভিযোগে ২০১৮ সালে টেস্ট দলের নেতৃত্ব হারিয়েছিলেন স্টিভ স্মিথ। এরপর অজিদের টেস্ট দলের দ্বায়িত্ব পান টিম পেইন। ক্রিকইনফো
অজিদের ২৩ টেস্ট ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন এই উইকেট কিপার ব্যাট্সম্যান। যার ১১টিতে জয় পান পেইন। ৩৫ টেস্ট ম্যাচে ৫৭ ইনিংসে ৯ ফিফটিতে ১৫৩৪ রানের মালিক তিনি। ৩৫ ওয়ানডে ম্যাচ খেলে ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৮৯০ রান সংগ্রহ করেছেন এই অজি ব্যাটার। এছাড়াও টি-টোয়েন্টিতে মাত্র ১২ ম্যাচ খেলার সুযোগ পেয়ে ৮২ রান করেন পেইন।
২০২১ সালে নারী কেলেঙ্কারিতে নেতৃত্ব হারানোর পর দল থেকেও বাদ পড়েছিলেন টিম পেইন। এবার ক্রিকেট থেকেই সরে দাঁড়ালেন পেইন। তাকে আর কখনোই বাইশ গজে দেখা যাবে না।
৩৮ বছর বয়সী এই তারকা ক্রিকেটার তাসমানিয়ার হয়ে তার শেষ শেফিল্ড শিল্ড ম্যাচ খেলেছেন। হোবার্টে কুইন্সল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্লান্ডস্টোন এরিনা থেকে বেরিয়ে যাওয়ার সময় সতীর্থ এবং প্রতিপক্ষের কাছ থেকে গার্ড অব অনার গ্রহণ করেছিলেন পেইন।
২০০৫ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেকের পর থেকে পেইন ৯৫টি শেফিল্ড শিল্ড ম্যাচে তাসমানিয়ার প্রতিনিধিত্ব করেছেন। তিনি ২৯৬টি ডিসমিসাল দিয়ে তার ক্যারিয়ার শেষ করেছেন, এটি একটি অনন্য রেকর্ড। এছাড়া ব্যাট হাতে সংগ্রহ করেছেন মোট ৪১১৪ রান।
এনবিএস/ওডে/সি