সাকিবের দেওয়া উপহার হাতে পেলেন চট্টগ্রামের ২৬ মাঠকর্মী

 সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে টি- টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে আইরিশদের ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। এই ভেন্যুতেই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে জয়রথ শুরু হয়েছিল টাইগারদের।

তখন চট্টগ্রামের উইকেট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন পোষ্টারবয় সাকিব আল হাসান। এজন্য সে সময় সাকিব তার অর্জিত তিনটি পুরস্কারের একটি মাঠকর্মীদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন। অবশেষে সাকিবের পুরস্কারের ওই অর্থ হাতে পেয়েছেন জহুর আহমেদের মাঠকর্মীরা।

গতকাল শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে মাঠকর্মীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সহকারী কিউরেটর জাহিদ রেজা বাবু। ২৬ জন মাঠকর্মীর প্রত্যেকে সাড়ে সাত হাজার টাকা করে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা পান।

সাধারণত কোনো সিরিজ চলাকালেই পুরস্কারের চেক দিয়ে দেওয়া হয়। কিন্তু ইংল্যান্ড সিরিজের ১৭ দিন পরও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠকর্মীদের কয়েকজন টাকা না পাওয়ার কথা জানিয়েছিল। অবশেষে সেই অর্থ পেলেন মাঠকর্মীরা।

টাকা হাতে পেয়ে খুশি হয়েছে মাঠকর্মীরা। তাদেও মধ্যে একজন বলেন, টাকা পাওয়া না পাওয়া বড় কিছু না।  তিনি (সাকিব) চট্টগ্রামে আসলে আমাদের সবাইকে ভাই-মামা সম্বোধন করে ডেকে কথা বলে। তখন মনে হয় নিজে আপন মানুষের সঙ্গে কথা বলছি

এনবিএস/ওডে/সি

Walton Ads