প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করল চেন্নাই
ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয় পেল মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। গতবারের চ্যাম্পিয়ন লক্ষ্ণৌ সুপারজ্যান্টসকে ১২ রানে হারিয়ে মৌসুমের প্রথম জয় তুলে নিয়েছে মাহেন্দ্র সিং ধোনির দল।
সোমবার (৩ এপ্রিল) টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বাজিমাত করে চেন্নাই। দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে ১১০ রান তুলে স্বাগতিকরা। ৩১ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে রবি বিষ্ণইর বলে ফেরেন রুতুরাজ গায়কোয়াড়। ২৯ বলে ৪৭ রান করে মার্ক উডের বলে ক্যাচ হন ডেভন কনওয়ে।
এরপর ধীরে ধীরে কমতে শুরু করে রানের গতি। ১৬ বলে ২৭ রান করা শিভম দুবে এবং ১৩ বলে ১৯ রান করা মঈন আলীকে ফেরান বিষ্ণই। শেষদিকে আম্বাতি রাইডু এবং মাহেন্দ্র সিং ধোনির দুর্দান্ত ব্যাটিংয়ে ২১৭ রানের বিশাল সংগ্রহ পায় চেন্নাই।
পাহাড়সম লক্ষ্যতাড়ায় শুরুটা একদম স্বপ্নের মতোই সুন্দর হয়েছে লক্ষ্ণৌয়ের। কাইল মায়ার্সের অতিমানবীয় ব্যাটিংয়ে ৫ ওভারেই ৭৩ রান করে দলটি। ২২ বলে ৫৩ রান করে মঈন আলীর বলে ফেরেন মায়ার্স। এরপর দ্রুত আরও দুই উইকেট হারায় লোকেশ রাহুলের দল।
১৮ বলে ৩২ রান করে কিছুটা চেষ্টা চালিয়েছিলেন নিকোলাস পুরান। কিন্তু তুষার দেশপান্ডের বলে তিনি ফিরলে জয়ের আশা শেষ হয়ে যায় লক্ষ্ণৌয়ের। নির্ধারিত ২০ ওভারে শেষে ৭ উইকেট হারিয়ে লক্ষৌয়ের সংগ্রহ দাঁড়ায় ২০৫ রান। এতে ১২ রানে জয় পায় চেন্নাই।
এনবিএস/ওডে/সি