অক্টোবরেই চেক প্রস্তুত করে রেখেছে বিসিবি, নিচ্ছে না বাফুফে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রধার কাজী সালাউদ্দিন। তবে কিছু দিন ধরেই দুজনের মধ্যে বাকাবিতণ্ডা শুরু হয়েছে। গত সাফ চ্যাম্পিয়ন মেয়েদের ৫০ লক্ষ্য টাকা পুরস্কার ঘোষণা করে বিসিবি। মেয়েদের মিয়ানমার না পাঠানোর কারণ ব্যাখ্যা করতে সংবাদ সম্মেলনে আসেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সেখানে তিনি বলেন, বাফুফে সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীর পুরস্কারের বিষয়ে আমার ধারণা আছে। মানিক টাকা দিয়েছে। সালামের পে অর্ডারও রেডি বলে জানিয়েছে। বিসিবির টাকার ব্যাপারে আপনারা (সংবাদমাধ্যম) জানেন, আমরা কিছু জানি না।
বুধবার টেস্টে দ্বিতীয় দিন শেষে মিরপুরে সংবাদিকদের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। সেখানে সালাউদ্দিনের বক্তব্য তুলে ধরা হলে তিনি বলেন, মিথ্যা কথা বলছে বাফুফে। আপনারা (সাংবাদিকরা) চাইলে চেক দেখতে পারেন। আমরা চেক রেডি করে রেখেছি অক্টোবর মাসে কিন্তু বাফুফে নিচ্ছে না। তারা সময় দিচ্ছেনা। পাপন বলেন, এবিষয়ে সুজন আরো ভালো বলতে পারবেন।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, বিসিবি নিজে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিতে চান। ব্যাপারটা বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগও জানেন। আমরা গত বছর অক্টোবরেই প্রত্যেক খেলোয়াড়ের নামে চেক প্রস্তুত করে রেখেছি। কিন্তু বাফুফে থেকে আমাদের সময় দিচ্ছেনা। আমাদের এখানে আসে না তারা। আমরা চেষ্ট করেও চেক হস্তান্তর করতে পারেনি।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন ও বাফুফে সম্পাদক আবু নাঈম সোহাগ আলাপ করেই চেক নেওয়ার দিনক্ষণ চূড়ান্ত করবেন।
এনবিএস/ওডে/সি