সন্ধ্যায় আইপিএল খেলতে দেশ ছাড়বেন লিটন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশের তারকা ব্যাটার লিটন কুমার দাস। রোববার সন্ধ্যা ৭টা ১৫মিনিটের একটি ফ্লাইটে ঢাকা থেকে কলকাতায় যাবেন তিনি। এবারই প্রথম আইপিএলে খেলতে যাচ্ছেন লিটন। তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন।

১৪ এপ্রিল ইডেন গার্ডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ রয়েছে কলকাতার। সেদিন থেকে ইনফর্ম লিটনকে ড্রেসিংরুমে পাওয়ার আশা করছে নাইট রাইডার্স। ফ্রাঞ্চাইজিটির এক কর্মকর্তা জানিয়েছেন, আমরা রোববার বিকাল পর্যন্ত আহমেদাবাদে আছি। তাই সে (লিটন) সরাসরি কলকাতায় আমাদের সঙ্গে যোগ দেবে এবং আমাদের পরর্বতি ম্যাচেই সে বিবেচিত হবে।

আইপিএলের চলতি ১৬তম আসর শেষ হবে ২৮ মে। লিটন অবশ্য আইপিএলের পুরো আসর শেষ করে আসতে পারবেন না। বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে ইংল্যান্ডে সফর করবে। সেই সফরের অংশ হতে পহেলা মে’র আগেই দেশে ফিরবেন লিটন। কলকাতায় লিটনের সঙ্গী হতে পারতেন বাংলাদেশের আরেক বড় তারকা সাকিব আল হাসান। তবে পারিবারিক কারণে এবারের আসরে খেলা হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডারের।

এনবিএস/ওডে/সি

Walton Ads