বাবরকে নেতৃত্ব থেকে সরাতে চেয়েছিলেন আফ্রিদি: নাজম শেঠি

পাকিস্তান ক্রিকেটে আবারও বিতর্ক। বিতর্কের কেন্দ্রে শহিদ আফ্রিদি। বাবর আজমকে পাকিস্তান ক্রিকেটের নেতৃত্ব থেকে সরাতে চেয়েছিলেন শহিদ আফ্রিদি এমন মন্তব্য করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নাজাম শেঠি প্রকাশ করেছেন যে, শাহিদ আফ্রিদির নেতৃত্বে অন্তর্র্বতীকালীন নির্বাচক কমিটি বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে চেয়েছিল। পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের জন্য জাতীয় নির্বাচক কমিটির অন্তর্র্বতীকালীন প্রধান নিযুক্ত করা হয়েছিল।

নাজম শেঠি একটি ইউটিউব চ্যানেলে বলেন, আমরা দায়িত্ব নেওয়ার সময় একটি অন্তর্র্বতী নির্বাচক কমিটি করেছিলাম। নির্বাচকরা বোর্ডে আসার আগে, তারা আমাদের বলেছিল যে কিছু পরিবর্তন করা দরকার এবং বাবরকেও অধিনায়ক হিসাবে প্রতিস্থাপন করা দরকার।

তিনি বলেন, তবে নিয়োগ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা বলেছিল বাবরের বদলির কোনও প্রয়োজন নেই। আমি তাদের বলেছিলাম যে, আপনারা আপনাদের মন পরিবর্তনের অধিকারী।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পর শহিদ আফ্রিদি বৈঠকের জন্য সময় না পাওয়ায় পদ থেকে পদত্যাগ করেন। আফ্রিদির জায়গায় এসেছেন হারুন রশিদ।

তিনি আরো বলেন, যতদিন বাবর একজন সফল ব্যাটসম্যান এবং অধিনায়ক হিসেবে সফল হতে থাকবেন, ততদিনই তিনি অধিনায়ক থাকবেন। আপনি যদি সিরিজ হারতে থাকেন তবে লোকেরা আপনার অধিনায়কত্ব এবং অন্যান্য গুণাবলী নিয়ে প্রশ্ন তুলতে শুরু করবে।

এনবিএস/ওডে/সি

Walton Ads