আজ রাতে মুম্বাই’র বিপক্ষে মাঠে নামছে মোস্তাফিজের দিল্লি 

চলামান আইপিএলে নিজেদের টানা তিন ম্যাচে পরাজিত হয়েছে দিল্লি ক্যাপিট্যালস। আজ বাংলাদেশ সময় রাত ৮টায় নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে দিল্লি। দিল্লির আজ প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। আগের ম্যাচগুলোতে বাংলাদেশের পেস তারকা মোস্তাফিজুর রহমানকে নামানো হয়নি বলে, আজও তার প্রথম একাদশে থাকা নিশ্চিত নয়।

গত শনিবার দিল্লির তৃতীয় ম্যাচে ‘কাটারমাস্টার’খ্যাত মোস্তাফিজ খেলবে বলে অনেকেই ধারণা করেছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে তার পরিবর্তে নিম্নমানের বোলারকে রাখা হয় একাদশে। আর সে কারণেই আজকের ম্যাচে তার খেলা কিছুটা হলেও অনিশ্চিত।    

আইপিএলের পুরো ইতিহাসে দেখা গেছে, বাংলাদেশের খেলোয়াড়দের অনেকাংশে অবজ্ঞা করে দলগুলো। ভারতসহ বিভিন্ন দেশের অনেক নীচুমানের খেলোয়াড়কে দলভূক্ত করা ও একাদশে রাখা হলেও বাংলাদেশীদের প্রতি কিছুটা বিরূপ মনোভাব দেখায় আইপিএলের দলগুলো। অনেক সময় ব্যাপক সমালেচনা এবং দলের অস্তিত্ব হুমকির মুখে পড়লে বাংলাদেশী খেলোয়াড়দের একাদশে রাখা হয়। 

২৭ বছর বয়সী মোস্তাফিজ আইপিএলে সর্বপ্রথম খেলেন ২০১৬ সালে। প্রথম বারই তিনি ১৭টি উইকেট নিয়ে বাজিমাত করেন সানরাইজ হায়দরাবাদের পক্ষে অংশ নিয়ে। সানরাইজের শিরোপা পাওয়ায় মোস্তাফিজের দারুণ অবদান ছিল। ডেভিড ওয়ার্নারের দল সানরাইজে মোস্তাফিজ এতোটাই ভালো খেলেন যে, তিনি ‘ইমারজিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার লাভ করেন। ঐ বছরে মোস্তাফিজ বিশ্বকাপ ক্রিকেটেও ‘ইমারজিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার লাভ করেন। মাত্র ৩ ম্যাচে তিনি উইকেট লাভ করেন ৯টি। 

২০১৭ সালেও সানরাইজ দলে খেলেন তিনি। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ২০২১ সালে রাজস্থান রয়্যালস দলের হয়ে খেলার পর ২০২২ সালে তাকে দলে নেয় দিল্লি ক্যাপিট্যালস্। এবারও ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে তাকে দলে রেখে দিয়েছে দিল্লি ক্যাপিট্যালস্।

বর্তমানে মোস্তাফিজ দারুণ ফর্মে রয়েছেন। টি-টোয়েন্টির বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তিন ম্যাচের হোম সিরিজে বাংলাদেশের হোয়াইটওয়াশ করার ক্ষেত্রে মোস্তাফিজের বিরাট ভূমিকা ছিল। ইংল্যান্ড সিরিজে প্রতিটা ম্যাচেই উইকেট লাভ করেন মোস্তাফিজ। আইপিএলে খেলার সুযোগ পেলে মোস্তাফিজ ভালো করবেন বলে আশা করা হচ্ছে। 

এনবিএস/ওডে/সি

Walton Ads