চ্যাম্পিয়ন্স লিগে চেলসিকে হারিয়ে সেমিফাইনালের পথে রিয়াল মাদ্রিদ
মৌসুম জুড়ে ব্যর্থতার বৃত্তে বন্দি চেলসি পারল না নিজেদের মেলে ধরতে। আক্রমণাত্মক ফুটবলে দাপট দেখানো রিয়াল মাদ্রিদ সহজ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার পথে এগিয়ে গেল।
সান্তিয়াগো বার্নাব্যুয়ে বুধবার রাতে শেষ আটের প্রথম লেগে ২-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। করিম বেনজেমার গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। প্রথমার্ধে কিছুটা লড়াই করা চেলসি দ্বিতীয়ার্ধের শুরুতে বেন চিলওয়েলকে হারিয়ে ১০ জনের দলে পরিণত হয়। এরপর আর তেমন সুযোগই তৈরি করতে পারেনি তারা।
এ মাসের শুরুতে লা লিগায় রিয়াল ভাইয়াদলিদের জালে ৬ গোলের উৎসব করার পর কোপা দেল রেতে বার্সেলোনাকে ৪-০ ব্যবধানে গুঁড়িয়ে দেয় রিয়াল। তবে দারুণ ওই দুই জয়ের পর গত রোববার লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে হেরে বসে তারা।
এনবিএস/ওডে/সি