মা যুক্তরাষ্টে বাবা মাগুড়ায়, সাকিব কোথায় ঈদ করবেন জানেন না কেউ

 ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেই একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতে মুম্বাই গেছেন বাংলাদেশ ক্রিকেটের পোষ্টার বয় সাকিব আল হাসান। সেখান থেকে ওমরাহ করতে মক্কা যাবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

ওমরাহ শেষ করে সাকিব কবে দেশে ফিরবে তা এখনো জানা যায়নি। তবে গুনঞ্জ ছিলো ওমরাহ  শেষে সাকিব বাবা- মায়ের সঙ্গে ঈদ করতে নিজ জেলা মাগুড়ায়  যাবেন।

মাগুড়ায় ঈদ করবে কিনা এমন প্রশ্নের জবাবে এই প্রতিবেদককে সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল বলেন, সাকিব কবে গ্রামের বাড়িতে আসবে আমি কিছুই জানি না। আর সে মুম্বায় গেছে, সেখান থেকে সৌদি আরব যাবে হজ করতে। এসব আমি কিছুই জানি না। আপনার কাছে এখনই শুনলাম।

তিনি আরো বলেন, এক সপ্তাহ আগে ঢাকায় গিয়েছিলাম তখনই শেষ কথা হয়েছিলো সাকিবে সঙ্গে। সেখানে কোথায় ঈদ করবে এবিষয়ে কিছুই বলেনি।

সাকিব তার মায়ের সঙ্গে এবিষয়ে কোনো আলোচনা করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মাগুড়া থাকি। আর ওর (সাকিব) মা যুক্তরাষ্টে থাকে। যতদূর জানি সাকিবের মায়ের  ঈদের আগে দেশের ফেরার কোনো সম্ভাবনা নেই।

এনবিএস/ওডে/সি

Walton Ads