অভিযোগ পেলে আবু নাঈমের দুর্নীতি খতিয়ে দেখবে দুদক : আইনজীবী খুরশীদ আলম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ আর্থিক অনিয়মের জন্য সব ধরনের ফুটবলের কার্যক্রম থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে কোনো ধরনের ফুটবল কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি।
নিষিদ্ধ করার পাশাপাশি বাফুফের সাধারণ সম্পাদককে ১০ হাজার সুইস ফ্রাঁ বা প্রায় ১২ লাখ টাকা জরিমানাও করেছে ফিফা।
এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, সোহাগের বিষয়ে মন্ত্রণালয় ও বাফুফের পক্ষ থেকে অভিযোগ পেলে খতিয়ে দেখবে দুদক।
খুরশীদ আলম খান আরও বলেন, বাফুফে সভাপতি তার (আবু নাঈমের সোহাগের) পক্ষ নিয়ে সঠিক কাজ করেন নাই। সরকারের উচিৎ স্বাধীন তদন্ত করা।
এনবিএস/ওডে/সি