তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজে ঘুরে দাঁড়ালো নিউজিল্যান্ড

সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পেয়েছিলো পাকিস্তান। সোমবার সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমে নিউজিল্যান্ডের কাছে ৪ রানে হেরেছে পাকিস্তান। এতে সিরিজের প্রথম জয়ের দেখা পায় কিউইরা। এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানকে ১৬৪ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাটে নেমে ১৫৯ রানে ঘরের মাঠে অলআউট হয় বাবর আজমরা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বাবর আজম মাত্র ১ রান করে সাঁজ ঘরে ফেরেন। ৬ রানে রিজওয়ান ফিরলে চাপে পড়ে পাকিস্তান। নিউজিল্যান্ডে বোলিং তোপে ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে পিছিয়ে পড়ে পাকসেনারা। দ্বাদশ ওভাওে ব্যাটিংয়ে আসেন ইফতিখার আহমেদ। শাদাব খানের সঙ্গে ১৪ বলে ২৪ রানের জুটিতে পাল্টা আক্রমণ শুরু করেন ইফতিখার। তাকে দারুণ সঙ্গ দেন ফাহিম আশরাফও। অষ্টম উইকেটে ফাহিম-ইফতিখার জুটিতে আসে ২৬ বলে ৬১ রান।

১৯তম ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকান ফাহিম, তখন পাকিস্তানের প্রয়োজন ছিল ১০ বলে ১৫ রান। টানা দ্বিতীয় ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হন ফাহিম। তার বিদায়ের পর ওভারের শেষ তিন বল নাসিম শাহকে ডট খেলান ম্যাট হেনরি। শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৫ রান। প্রথম বলেই ছক্কা মারেন ইফতিখার, পরের বলে মারেন আরেকটি চার। সমীকরণ হয়ে যায় সহজ, ৩ বলে ৭ রান দরকার তখন। কিন্তু নিশামের করা ওভারের তৃতীয় বলে ইফতিখার আউট হলে, ১৫৯ রানে অলআউট হয় পাকিস্তান। এতে ৪ রানের জয় পায় সফরকারীরা।

এর আগে, টসে জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথাম ৪৯ বলে দুই ছক্কা ও সাত চারে করেন ৬৪ রান। ৯ বলে একটি করে ছক্কা ও চারে ১৬ রানে অপরাজিত থাকেন মার্ক চাপম্যান। ড্যারিল মিশেল খেলেন ২৬ বলে ৩৩ রানের ইনিংস। ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৬৩ রানের পুঁজি পায় কিউইরা। ম্যাচসেরা হয়েছেন টম ল্যাথাম।

এনবিএস/ওডে/সি

Walton Ads