পহেলা মে থেকে তিন ভেন্যুতে শুরু হবে সুপার লিগ

ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল শুরুর আগেই জানানো হয়েছিলো ঈদের আগে লিগ পর্ব এবং পরে হবে সুপার লিগ। সোমবার শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব।

ঈদের পর ছয় দল মাঠে নামবে সুপার লিগের লড়াইয়ে। এরপর চেয়ারম্যান সালাহ উদ্দিন চৌধুরী বলেন, যারা সুপার লিগ ও রেলিগেশনে খেলবে আমরা সবার সঙ্গে বসেছিলাম। ক্লাব অফিসিয়ালদের সঙ্গে আলাপ করে যেটা সিদ্ধান্ত নিয়েছি তা হলো পহেলা মে শুরু হবে সুপার লিগ। এর মধ্যে একদিন রিজার্ভ ডে ও একদিন থাকবে বিশ্রাম। মূলত গরমের কারণে আমরা একটা লম্বা বিরতি দিচ্ছি। এছাড়া ক্লাবগুলোরও চাওয়া ছিল ঈদের পর একটা বিরতি যেন পায়।

তিনি বলেন, সব ঠিক থাকলে মে মাসের ১৪ তারিখ শেষ হবে প্রিমিয়ার লিগ, রেলিগেশন লিগ শেষ হবে ৯ মে। খেলা হবে ৪ ভেন্যুতে, এর মধ্যে একটা ভেন্যুতে শুধু রেলিগেশন লিগই হবে। বাকি ৩টায় চলবে সুপার লিগ। মিরপুরকে তো আমরা পুরোপুরি পাচ্ছি। ৪ ভেন্যুতে খেলা চালালে আমাদের রিজার্ভ ডে ও রেস্ট ডে'র হিসেবটা ঠিক থাকবে।

গত মৌসুমে সুপার লিগে উঠতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব, কিন্তু এবার সুপার লিগ নিশ্চিত করেছে সাকিব-রিয়াদরা। এছাড়া গত আসরের বাকি পাঁচটি দল আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবারও সুপার লিগে খেলবে।

এনবিএস/ওডে/সি

Walton Ads