প্রথম টেস্টে শ্রীলঙ্কার কাছে আয়ারল্যান্ডের ইনিংস পরাজয়

পাঁচ দিনের টেস্টের তখনও তৃতীয় দিনের এক-তৃতীয়াংশ সময় বাকি। শ্রীলঙ্কান বাঁ হাতি স্লো অর্থডক্স বোলার প্রবাথ জয়াসূরিয়ার বলে এলবিডব্লিউ হন আয়ারল্যান্ডের এগার নম্বর ব্যাটার বেন হোয়াইট। সফরকারীদের সব প্রচেষ্টা ব্যর্থ। গল স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে মাত্র তিন দিনেই এক ইনিংস ও ২৮০ রানের বড় ব্যবধানে হার মানলো টেস্ট ক্রিকেটের নবাগত দল আয়ারল্যান্ড।  

এই জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। ম্যাচে শ্রীলঙ্কা একমাত্র ইনিংসে চারজনের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৯১ রান (ডিক্লেয়ার্ড) করে। আর আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ১৪৩ ও দ্বিতীয় ইনিংসে ১৬৮ রান করে।

মঙ্গলবার, এক দিনেই আয়ারল্যান্ডের ১৩টি উইকেটের পতন ঘটে। তারা ৭ উইকেটে ১১৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে। দলীয় ১৪৩ রানের মাথায় তিনটি উইকেটের পতন ঘটলে প্রথম ইনিংস শেষ হয়ে যায় সফরকারীদের। ফলোঅনে পড়ে আইরিশরা। দলের পক্ষে লরকান টাকের ৪৫, হ্যারি টেকটর  ৩৪, জেমস্ ম্যাককুলাম ৩৫ ও পিটার মুর ১৪ রান করেন। শ্রীলঙ্কার প্রবাথ জয়াসূরিয়া ৫২ রানে ৭টি উইকেট লাভ করেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও খুব ভালো করতে পারেনি আয়ারল্যান্ডের ব্যাটাররা। ১৬৮ রানে গুটিয়ে যায় তারা।  টেকটর দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন। এছাড়া, চ্যামফের ৩০, ডকরেল ৩২ ও আডিয়ার অপরাজিত ২৩ রান করেন। শ্রীলঙ্কার জয়াসূরিয়া এই ইনিংসে ৩টি উইকেট পান। তিনি মোট উইকেট পেলেন ১০টি। ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হন জয়াসূরিয়া। আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে রমেশ মেন্ডিজ ৪টি উইকেট লাভ করেন।

এনবিএস/ওডে/সি

Walton Ads