চট্টগ্রাম আবাহনীকে বিধ্বস্ত করে সেমিতে ঢাকা মোহামেডান
ঢাকা আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের পর ফেডারেশন কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। তৃতীয় কোয়ার্টার ফাইনালে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সাদা-কালো দলটি ৪-১ গোলে বিধ্বস্ত করেছে চট্টগ্রাম আবাহনীকে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বসুন্ধরা কিংস।
মঙ্গলবার ম্যাচের ২০ মিনিটেই লিড নেয় মোহামেডান। ডান প্রান্ত থেকে দারুণ পাস দেন শাহরিয়ার ইমন। সময়মতো বক্সে ঢুকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ইমানুয়েল। ৩৪ মিনিটে কর্ণার থেকে মোজাফফারভের শট থেকে লিড দ্বিগুন মোহামেডান। ২-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় সাদা-কালোরা।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই আরো একটি গোল আদায় করে মোহামেডান। ৪৮ মিনিটে বক্সের বাইরে থেকে মোজাফফারভের পাস থেকে গোল করেন সুলেমান। তিন গোলে পিছিয়ে পড়ে গোল পরিেেশাধে মরিয়া হয়ে উঠে চট্টগ্রাম আবাহনী। কিন্তু বার বার আক্রমণ করেও গোলের দেখা পায়নি তারা। বিপরীতে ৭০ মিনিটে দুর্দান্ত গোল করে মেমিফাইনাল নিশ্চিত করেন মোহামেডান অধিনায়ক। শেষদিকে কয়েকজন ফুটবলার পরিবর্তন করে চট্টগ্রামের দলটি। এতে আক্রমণ বাড়লে ৭৬ মিনিটে পেনাল্টি থেকে এক গোল পরিশোধ করে চট্টগ্রাম আবাহনী। কিন্তু নির্ধরিত সময় শেষে ৪-১ গোওে ব্যাবধানের বড় জয় পায় সাদা-কালোরা।
আগামী ৯ মে প্রথম সেমিফাইনালে গোপালগঞ্জে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে ঢাকা মোহামেডান। টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হবে ২ মে। শেখ রাসেল ক্রীড়া চক্র খেলবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে খেলবে ঢাকা আবাহনীর সঙ্গে।
এনবিএস/ওডে/সি