রাতে চেন্নাই ম্যাচে লিটনের খেলা নিয়ে সন্দেহ 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোববারের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় রাত ৮টায় ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে চেন্নাইয়ের বিপক্ষে স্বাগতিক দলের হয়ে বাংলাদেশের তারকা ব্যাটার লিটন কুমার দাস খেলবেন কিনা সন্দেহ রয়েছে।

গত ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটেলস্ দলের বিপক্ষে এবারের আইপিএলে অভিষেক হয় বাংলাদেশের জাতীয় দলের উইকেটকিপার কাম ব্যাটার লিটনের। টানা কয়েক ম্যাচে লিটনকে একাদশে রাখেনি বলিউড তারকা শাহরুখ খানের কলকাতা দলটি। অভিষেকে লিটন ভালো করতে পারেন নি। একটি বাউন্ডারী দিয়ে তিনি বেশ দারুনভাবে রানের খাতা খোলেন। কিন্তু আর রান সংগ্রহ না করেই দু:খজনকভাবে আউট হয়ে যান লিটন। 

ডান হাতি ব্যাটার ২৯ বছর বয়সী লিটন এই মুহুর্তে বাংলাদেশের তিন ফরম্যাটেই অন্যতম সেরা খেলোয়াড়। ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন লিটনকে কলকাতার অন্যতম সেরা ভরসা মনে করা হলেও প্রথমটিতে তার ব্যর্থতা চিন্তায় ফেলে দিয়েছে আইপিএলের দলটিকে। ৭০ ম্যাচে লিটন ২৩.৩৬ গড়ে মোট ১৬১৭ রান করেছেন। তার সর্বোচ্চ সংগ্রহ ৮৩ রান।    

আইপিএলে প্রথম ম্যাচ বলেই হয়তো কিছুটা নার্ভাস ছিলেন দেড় কোটি রুপিতে কলকাতার রিক্রুট এই লিটন। দ্বিতীয় ম্যাচে হয়তো সেই নার্ভাসনেস থাকেবে না। সেই সুবাদে কলকাতা দল তাকে আগের ম্যাচের মতো একাদশে রেখে ওপেনিংয়ে নামাতে পারে। যদিও বাংলাদেশের খেলোয়াড়দের আইপিএলে খুব একটা সুনজরে দেখা হয় না। সেটা হলে রাতে চেন্নাই দলের বিপক্ষে কলকাতার ম্যাচে লিটনকে একাদশে নাও দেখা যেতে পারে। তবে বাংলাদেশের দর্শকরা চাচ্ছে লিটনকে চেন্নাই ম্যাচে সুযোগ দেওয়া হোক। 

Walton Ads