পরিবার নিয়ে সৌদি আরবে লিওনেল মেসি

গত বছর বিশ্বকাপ জয়ের পর দারুণ ছন্দে থাকঔের পিএসজি হয়ে মাঠে নিজের রূপ চেনাতে পারছেন না মেসি। আগামী মাসে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। এর মধ্যে দলের নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দল গুলো। সৌদি ক্লাব রের্কড বেতনে প্রস্তাব দিয়েছে এই তারকাকে দলে টানতে। ঠিক এই মুহূর্তে হঠাৎ সপরিবারে সৌদি আরব গেছেন আর্জেন্টাইন সুপার স্টার।

সৌদি গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মেসি হলেন সৌদি আরবের পর্যটনদূত। তারই অংশ হিসেবে পরিবার নিয়ে মরুর দেশে পা রেখেছেন তারকা ফুটবলার মেসি। সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব টুইট করে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, সৌদি আরবের পর্যটনদূত মেসি ও তার পরিবারকে এদেশে আমি অত্যন্ত খুশির সঙ্গে স্বাগত জানাচ্ছি। দ্বিতীয়বারের মতো সৌদি আরবে ছুটি কাটাতে এসেছে মেসি ও তার পরিবার। এর আগে ২০২২ সালে পরিবারকে নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন মেসি।

ইতোমধ্যে খবর ছড়িয়েছে যে, বার্সেলোনায় ফিরতে পারেন মেসি। এ ছাড়া সৌদি ক্লাব আল হিলাল এবং মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিও মেসিকে দলে টানার চেষ্টা করছে। এই যখন অবস্থা তখন মেসির সৌদি সফর নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন অনেকেই।

এনবিএস/ওডে/সি

Walton Ads