আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বৃষ্টি বাঁধায় টাইগাররা
ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৯ মে মাঠে নামবে সাকিব-তামিমরা। তবে শুক্রবার এক মাত্র প্রস্তুতি ম্যাচে ৩টায় মাথা নামার কথাছিলো বাংলাদেশের। তবে লন্ডনের ক্যামব্রিজ মাঠে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচটি পড়েছে বৃষ্টির বাধায়। বৃষ্টিতে মাঠ ভিজে থাকায় খেলা নির্ধারিত সময়ে শুরু করা যায়নি।
প্রস্তুতি ম্যাচে নেই সাকিব আল হাসান। তবে প্র্যাকটিস ম্যাচ না খেললেও বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সাকিব আজ ৫ মে দলের সঙ্গে যোগ দিচ্ছেন। শুক্রবারই তার যুক্তরাষ্ট্র থেকে চেমসফোর্ডে দলের সঙ্গে মিলিত হওয়ার কথা।
এদিকে সাকিব না থাকলেও মূল বহরের পর দলের সঙ্গে দেরিতে যোগ দেওয়া লিটন দাস ও মোস্তাফিজুর রহমানের আজকের প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা আছে। আগেই দলে যোগ দেওয়া লিটন গত ২ দিনের প্র্যাকটিস সেশনের এক সেশন করেছেন। জানা গেছে, আজ তিনি খেলবেন। তবে মোস্তাফিজ খেলবেন নাকি বিশ্রাম নেবেন, সূত্র নিশ্চিত করে জানাতে পারেনি। চেমসফোর্ড পৌঁছার পর গত ২ দিন দুটি নিবিড় অনুশীলন সেশন কেটেছে টিম বাংলাদেশের।
এনবিএস/ওডে/সি