নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর ভারত-পাকিস্তান ক্রিকেটের সম্পর্ক নষ্ট হয়েছে : শহিদ আফ্রিদি
চলতি বছর পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। কারণে এশিয়া কাপ খেলেতে পাকিস্তানে যেতে চায় না ভারত। এরই পাল্টা জবাবে ভারতে ওয়ানডে বিশ্বকাপেও অংশ গ্রহন না করার হুমকি দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি।
এই দুই দেশে রাজনৈতিক সর্ম্পক ক্রিকেটে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে। ভারতে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে কঠোর নীতি অবলম্বন করায় পাকিস্তান ইতিবাচক কিছুই পায়নি। ভবিষ্যতে পাবে বলেও মনে হয় না। এমন মন্তব্য করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। যুগান্তর
পাকিস্তানের সামা টিভিতে আফ্রিদি বলেছেন, মোদি যেদিন থেকে ক্ষমতায় বসেন সেদিন থেকে পাকিস্তানের হয়ে কোনও কিছু প্রত্যাশার রাস্তা বন্ধ হয়ে গেছে। ইতিহাস নিজেই এর সাক্ষ্য দেবে।
এর আগেও যখন বিজেপি সরকার ক্ষমতায় ছিল তখন ভারতের সঙ্গে আমাদের সঙ্গে সুসম্পর্ক ছিল। ৪৬ বছর বয়সী পাকিস্তানের এই তারকা ক্রিকেটার আরও বলেন, মোদি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন আমাদের ক্ষতিই করবেন। পাকিস্তানের হয়ে উনি কিছু করবেন, এমন প্রত্যাশা করা যায় না।
গত মার্চে আফ্রিদি ভারতের প্রধানমন্ত্রীর কাছে (ভারত-পাকিস্তান) দ্বিপাক্ষিক সিরিজ শুরুর আবেদন জানিয়ে আফ্রিদি বলেছিলেন, মোদি সাহেবের কাছে আমার আবেদন, দুই দেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক চালু করুন। পাকিস্তানে সম্প্রতি অনেক বিদেশি দল এসেছে। ভারতেও তো আমাদের নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে। তবে দুই দেশের সরকারের কাছ থেকে সবুজ শঙ্কেত পাওয়া গেলে দ্বিপাক্ষিক সিরিজ হতে পারে।
এনবিএস/ওডে/সি