চট্টগ্রামে বাংলাদেশ যুবাদের ৯ উইকেটে হারালো পাকিস্তান

চট্টগ্রাম জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান যুবাদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশের যুবারা। ঘরের মাঠে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরেছে টাইগাররা। শনিবার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৬৫ রানে অলআউট করে পাক যুবারা। জবাবে ব্যাটে নেমে ১৩ ওভার হাতে রেখে ৯ উইকেটের সহজ জয় তুলে নেই পাকিস্তান।

১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকেন দুই পাক ওপেনার আজান ওয়াইস ও সজিব খান। দুই জনের ১৪৮ রানের জুটিতে দিশেহারা হয়ে পড়ে টাইগার বোলাররা। মুস্তাফিজুর রহমানের বলে ১১৬ বলে ৮৩ রান করে ক্যাচ আউটে কাটা পড়েন সাজিক খান। ততক্ষনে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় পাকিস্তান। এরপর সামিউল হুসানকে সঙ্গে নিয়ে ১০০ বলে ৬৯ রান করে পাকিস্তানকে জয়ে বন্দরে পৌঁছে দেন আজান ওয়াইস।

চট্টগ্রামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি স্বাগতিরা। মাত্র দুই রান করে সাঁজ ঘরে ফেরেন টাইগার ওপেনার আশিকুর রহমান। এরপর ৬ বলে ৪ রান করে আউট হন সাকিব। এদিন ব্যাটিংয়ে ভরসা যোগাতে পারেননি টাইগার অধিনায়ক আমিন। ২ রান করে উইকেট মিছিলে যোগদেন তিনি। ২৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সবাই আশা যাওয়ার মাঝে থাকলেও পাক বোলারদের দেখে শুনে খেলতে থাকে বিন সাদ্দিক। জাকারিয়া (৬), সাদ্দিক (২৩) রানে আউট হলে ৪১ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে লাল-সবুজের যুবারা। এরপর দলকে ভরসা দেন মাহফুজুর রহমান রাব্বি। পিচের এক প্রান্ত আগলে রেখে ১০০ বলে ৭০ রানে অপরাজিত ইনিংস খেলেন এই অলরাউন্ডার। তবে পাক  বোলিং তোপে ১৬৫ রানের অলআউট হয় বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন আমির হাসান। ইসমাইল, আলী আসফান, আইমাল খান এবং শাহিদ একটি করে উইকেট শিকার করেন।

এনবিএস/ওডে/সি

Walton Ads