সৌদি আরব ইংল্যান্ডের ক্রিকেটেও বিনিয়োগ করতে চায়

সৌদি আরব এবার ইংল্যান্ডে ফুটবলের পাশাপাশি ক্রিকেটে বিনোয়োগের কথা ভাবছে। আগে থেকেই ইংলিশ প্রিমিয়ার লিগে বিনিয়োগ আছে সৌদির। দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড কিনে নিয়েছে। এবার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও অর্থ ঢালতে চায় তারা।

ঋণ পরিশোধের অর্থায়নকারী খুঁজছে ইয়র্কশায়ার। ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত কাউন্টি ক্লাবটি সাবেক চেয়ারম্যান কলিন গ্রেভসের কাছে দেড় কোটি পাউন্ড (২০০ কোটি টকার বেশি) ঋণী। এ ছাড়া আয় কম হওয়ায় চলতি মৌসুমে খেলোয়াড়ুস্টাফদের বেতন ভাতা সময়মতো পরিশোধ নিয়েও অনিশ্চয়তা আছে।

তাই সৌদির সংস্কৃতিমন্ত্রী ও যুবরাজ বদর বিন আবদুল্লাহর সঙ্গে ইয়র্কশায়ারের আলোচনা চলছে। কাউন্টি ক্রিকেটে বিদেশি অর্থায়নের নিষেধাজ্ঞা না থাকলেও এক্ষেত্রে বাঁধা দিতে পারে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এনবিএস/ওডে/সি

Walton Ads