র্যাঙ্কিয়ের শীর্ষস্থান হারালো পাকিস্তান
নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার স্বপ্নপূরণ হলো না স্বাগতিক পাকিস্তানের। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে সফরকারী নিউজিল্যান্ডের কাছে ৪৭ রানে হেরেছে স্বাগতিকরা। এই হারে ৪৮ ঘণ্টার মধ্যে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিয়ের শীর্ষস্থান হারালো পাকিস্তান।
গত শনিবার সিরিজের চতুর্থ ম্যাচ জিতে প্রথমবারের মত আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল বাবর-আফ্রিদিরা।
শেষ ম্যাচ হারলেও ১২ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতলো পাকিস্তান। এর আগে পাঁচ ম্যাচের টি- টোয়েন্টি ২-২ সমতায় শেষ করেছিল দু’দল।
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে গতরাতে করাচিতে টস জিতে প্রথম ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। টপ-অর্ডারে টম ব্লান্ডেল ১৫ ও হেনরি নিকোলস ২৩ রান করে ফিরেন।
দ্বিতীয় উইকেটে নিকোলসের সাথে ৫১ রান যোগ করার পর তৃতীয় উইকেটে অধিনায়ক টম লাথামের সাথেও হাফ-সেঞ্চুরির জুটি গড়েন ওপেনার উইল ইয়ং। জুটিতে ৭৪ বলে ৭৪ রান আসার পর ইয়ং-লাথামকে বিচ্ছিন্ন করেন পাকিস্তানের স্পিনার শাদাব খান।
এনবিএস/ওডে/সি