আফগানিস্তান সিরিজে দলে ফিরতে চান তাসকিন

চলতি বছর দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে ভারত, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ ঘরে তুলেছে সাকিব-তামিমরা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ঘরের মাঠে সাফল্যেও মূল ভূমিকা পালন করেছিলো পেসাররা। আর এ পেস ডিপার্টমেন্টকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন আহমেদ।

তবে গত মার্চ মাসের শেষ দিকে আইরিশদের বিপক্ষে টেস্ট সিরিজে নামার আগেই চোট পেয়ে তাসকিন ছিঁটকে পড়েন দল থেকে। এরপর তাকে বিশ্রাম দিয়ে স্কোয়াডের বাইরে রাখা হয় ইংল্যান্ডে চলমান আইরিশদের বিপক্ষে ফিরতি সফরেও।

মঙ্গলবার মিরপুর শেরে-ই বাংলার মাঠে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলো তাসকিন আহমেদ। কবে মাঠে ফিরবেন এমন প্রশ্নের জবাবে তাসকিন বলেন, আল্লাহর রহমতে খুব সুন্দর প্রক্রিয়ায় পুর্নবাসন চলছে। আগের থেকে অনেক উন্নতি হয়েছে। আশা করা যাচ্ছে, এক দেড় সপ্তাহের মধ্যে লো ইন্টেনসিটিতে বোলিং শুরু করব। আশা করছি, এক দেড় সপ্তাহের মধ্যে বোলিং শুরু করব।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ফেরার আশার কথা জানিয়ে তাসকিন বলেন, আমাদের বোর্ডের আন্ডারে রিহ্যাবিলিটেশনের যে হেড, জুলিয়ান। ওর প্রোগ্রাম অনুযায়ী কাজ করছি। বোর্ডের তত্ত্বাবধানে। আল্লাহ যদি চায়, তাহলে দেখবেন (আফগানিস্তান সিরিজে) আমারও আশা। যদি তেমন কোনো সমস্যা না হয়, তার আগেই পুরোপুরি সুস্থ হওয়ার কথা।

এনবিএস/ওডে/সি

Walton Ads